শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রত্যর্পণ একটি আইনি বিষয়: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেছেন। তবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সম্ভাব্য ফেরা বা সামরিক বিমান পাঠানোর মতো সংবাদ প্রতিবেদনগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।